Sunday, June 28, 2026

এশিয়া আর ইউরোপের ভৌগলিক অবস্থান নিয়ে এ কি বললেন ইমরান খান?

Date:

Share post:

এর আগে বহুবার কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবার তার বক্তব্যে ঘুচে গেল এশিয়া-ইউরোপের 9 হাজার কিলোমিটারের দুরত্ব।

সম্প্রতি এক শিল্পপতি আনন্দ মহিন্দ্রা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ইমরান খানের ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান বলছেন, ‘দু’টো দেশ যত বেশি নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াবে, দু’দেশের মধ্যে সম্পর্ক তত ভাল হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত জার্মানি আর জাপান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু এখন জাপান আর জার্মানির সীমান্তে যৌথ শিল্প-কারখানা রয়েছে। যেহেতু এখন দু’দেশের অর্থনীতি একই বিষয়ের উপর নির্ভর করছে, তাই তারা কখনওই একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না।’ ইতিমধ্যেই এশিয়া-ইউরোপ সম্পর্কে তাঁর এই ভৌগলিক জ্ঞান নিয়ে বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-রাজৌরির প্রথম মহিলা হিসেবে এইমসে ডাক্তারী পড়ার সুযোগ পেলেন ইরমিম!

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...