স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। নিজে ২৬-এর বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রার্থী হয়েছেন। এবার তাঁর সেজভাই দিব্যেন্দু অধিকারীকে এগরার প্রার্থী করল গেরুয়া শিবির। তারপরেও কোন মুখে তৃণমূল বা কংগ্রেসের দিকে পরিবার তন্ত্র নিয়ে আঙুল তুলবেন অধিকারী পরিবারের 'সুপুত্ররা'!
অমিত শাহের ছেলে জয় শাহ, সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী স্বরাজ, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয়- পরিবারতন্ত্রের এরকম লাখো উদাহরণ আছে বিজেপিতে। বাদ নেই বঙ্গ বিজেপির নেতৃত্ব। এক কাঁথির অধিকারী পরিবারেরই বাবা, ছেলে সবাই রাজনীতিতে করে খাচ্ছেন। তৃণমূলে থেকে সাংসদ হয়েছেন শিশির অধিকারী। শুভেন্দু অধিকারীও সাংসদ হয়েছেন। বিধায়ক হয়েছেন। তাঁর ভাই সৌমেন্দু সাংসদ। এবার দিব্যেন্দুকেও টিকিট দেওয়ালেন শুভেন্দু অধিকারী। বিজেপির পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, ‘‘পরিবারতন্ত্র নিয়ে আমাকে আক্রমণ করছে। এ দিকে এক পরিবারের সাতজন সদস্যের পাঁচজন রাজনীতি করে।’’ নাম করে তিনি বলেন, ‘‘আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় মধ্যপ্রদেশ থেকে বিধায়ক হয়েছেন। রাজনাথ সিং, দেশের প্রতিরক্ষামন্ত্রী, তাঁর ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশ থেকে বিধায়ক হয়েছেন। আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেছে। শুভেন্দু অধিকারী, নিজে বিধায়ক মন্ত্রী ছিল। বাবা ও ভাই সাংসদ। আরেক ভাই মিউনিসিপ্যালটির চেয়ারম্যান, আর একজন কাউন্সিলর। আর আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে!’’ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। আর সেখানেই পরিবারতন্ত্রের সাইনবোর্ড অধিকারী পরিবার। তিন কেন্দ্রে তৃণমূলের দিকে 'পরিবারবাদের' অভিযোগে তোলা দলবদলু বিরোধী দলনেতার পরিবারের প্রার্থী। নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি কেন্দ্র প্রার্থী হয়েছেন শুভেন্দু। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় নাম শিশির অধিকারী সেজো ছেলে তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম। তাঁকে এগরার প্রার্থী করেছে পদ্ম শিবির। চরম রাজনৈতিক ক্ষমতার লোভে অধিকারী পরিবারের অনেক সদস্যই সাংসদ, বিধায়ক, পুর চেয়ারম্যান। অথচ এই অধিকারী পরিবারের মেজো ছেলেই পরিবারবাদ নিয়ে বলি আওড়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন। আরও পড়ুন - নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের _ _ _ _ _ _বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
বেঙ্গল সাফারিতে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু! নীরব পার্ক কর্তৃপক্ষ
2h ago

ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে চিঠি রাজ্যের, তদন্তের খুঁটিনাটি জানাতে আর্জি কুণালের
2h ago

ঋতব্রত গোষ্ঠীতে ভাঙন! ডেমোক্র্যাটিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা সাবিনার
4h ago

ফতোয়া থেকে আন্দোলনে বাধা-কোন পথে দেশ? জানতে বই পড়ার ডাক বিমানের, চণ্ডীপাঠ নিয়েও মন্তব্য
17h ago

"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
19h ago







