Friday, June 26, 2026

বুমরা-রাহানের দাপটে অ্যান্টিগা টেস্টে বিরাট জয় ভারতের, সৌরভকে টপকালেন কোহলি

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজ: 222 ও 100
ভারত: 297 ও 343–7 (ডি)

 

পেসার যশপ্রীত বুমরা ও অজিঙ্ক রাহানের দাপটে অ্যান্টিগায় প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিজকে পর্যুদস্ত করল ভারত। অ্যান্টিগা টেস্টে 318 রানের বিরাট ব্যবধানে জয়ী হল কোহলি বাহিনী। বুমরার 5 উইকেট ও রাহানের দুরন্ত সেঞ্চুরিই শেষ করে দেয় ক্যারিবিয়ান ব্রিগেডকে। সিরিজে 1-0এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

419 রানের টার্গেট তাড়া করতে নেমে বুমরাকে সামলাতে কার্যত নাজেহাল হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে মাত্র 26.5 ওভার খেলে 100 রানেই গুটিয়ে যায় তারা। 8 ওভার হাত ঘুরিয়ে মাত্র 7 রান দিয়ে 5 উইকেট তুলে নেন বুমরা। ইশান্ত শর্মা তুলে নেন 3 উইকেট ও মহম্মদ শামি নেন 2 উইকেট।

আরও পড়ুন –  সিন্ধুর কৃতিত্বে গর্বিত মোদি থেকে মমতা! টুইট বন্যায় ভাসছেন সোনার মেয়ে

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে কেমার রোচ (38), মিগুয়েল কামিন্স (19) ও রোস্টন চেস (12) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বাকিরা দাঁডাতেই পারেননি ভারতের বোলিংয়ের কাছে। বুমরার আগুনে বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করেন বার্থওয়েট (1) জন ক্যাম্পবেল (7), ড্যারেন ব্রাভো (2), শাহি হোপ (2) ও জ্যাসন হোল্ডার।

এদিকে, এই জয়ের ফলে ক্যাপ্টেন হিসেবে ধোনিকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। দুজনেই ক্যাপ্টেন হিসেবে জিতেছেন 27 টেস্ট। পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পেরিয়ে গেলেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন – ‘প্রতিদান’ লিচের জন্য আজীবন চশমা ফ্রি

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...