মুণ্ডা-সদগোপসহ ৫ সম্প্রদায়ের জন্য ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন রাজ্যের, আনন্দিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই পাঁচটি সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন করতে চলেছে রাজ্য সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, “এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।
এই পর্ষদগুলি তাঁদের নিজস্ব ভাষা ও ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করবে। এগুলি তাঁদের প্রথাগত অধিকারসমূহকে সুরক্ষিত রাখবে এবং তাঁদের আরও সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতি ঘটাবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “২০১৩ সাল থেকে আমরা আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির জন্য এমন অনেক পর্ষদ গঠন করেছি এবং তাঁদের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করেছি। “মা, মাটি, মানুষ’-এর প্রতি আমাদের অঙ্গীকারের অর্থ হল—আমরা এই লক্ষ্যে অবিচল যে, কোনো সম্প্রদায়ই যেন উন্নয়নের দৌড়ে পিছিয়ে না পড়ে। আমাদের লক্ষ্য অত্যন্ত সহজ ও সরল: অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং অবিচল সমর্থনের মাধ্যমে প্রতিটি মুখে হাসি ফোটানো।
জয় বাংলা!”

spot_img

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...