Friday, June 19, 2026

“দিদিকে বলো” পাল্টা দিতে 3 সেপ্টেম্বর থেকে চা চক্রে দিলীপ

Date:

Share post:

তৃণমূলের ‘দিদিকে বলো’র মোকাবিলায় এবার চা চক্রে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষ। আগামী 3 সেপ্টেম্বর কৃষ্ণনগর থেকে শুরু হতে চলেছে রাজ্য বিজেপির এই নতুন জনসংযোগ কর্মসূচি।

পরদিন, অর্থাৎ 4 সেপ্টেম্বর মুর্শিদাবাদে ‘চা চক্রে দিলীপ দা’র দ্বিতীয় দফার আসর বসবে। গত বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে এই কর্মসূচির ঘোষণা করা হয়।

‘চা চক্রে দিলীপ দা’র প্রচার ভিডিওটিতে ঘুরিয়ে ‘দিদিকে বলো’-কে কটাক্ষও করা হয়েছে। বলা হয়েছে, ‘কোনও লোক দেখানো ফোন কল নয়, কোনও ছেলে ভোলানো চিঠি-চাপাটি নয়। সরাসরি, সামনা-সামনি, সোজা-সাপ্টা অপ্রতিরোধ্য দিলীপ ঘোষ’।

আরও পড়ুন-নিমতায় ফের গুলি করে খুন! রাজনৈতিক হিংসা নাকি অন্যকিছু?

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...