Friday, June 19, 2026

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সরানোর বিষয়ে এ কথা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “রাত সাড়ে ৯টা নাগাদ ২০ বছরের এই PSO-দের সরিয়ে নেওয়া হয়েছে। মমতা বাড়িতেই রয়েছেন।” নিজের গাড়ি দিয়েই দলনেত্রীর বাড়ির গেট আটকে রেখেছেন বলেও তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেন তৃণমূলের (TMC) মমতাপন্থী পাঁচ বিধায়ক।

এরপরই শুভেন্দু অধিকারী জানান, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। এতদিন যে জেড প্লাস নিরাপত্তা তিনি পেয়েছেন, তিনি তা পাচ্ছেন। একজন নিরাপত্তারক্ষী কমানো হয়নি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও স্থায়ী নয়। আমার পিএসও-রাও স্থায়ী নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের কথা বলা হচ্ছে, সরকারি কোনও ব্যবস্থায় নিজের পছন্দের লোক পাওয়া যায় না।”

আরও পড়ুন – মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...