Saturday, June 27, 2026

আট মাসে প্রায় 75 হাজারেরও বেশি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আমাজন

Date:

Share post:

এক দশকের মধ্যে সব থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী আমাজন। এই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় আর বিষাক্ত গ্যাসে বিপন্ন আজ গোটা প্রাণীকূল।

পরিসংখ্যান অনুযায়ী , 2019 সাল থেকে আমাজনে যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আগে ঘটেনি । ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) সূত্রে জানা গিয়েছে , চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বছরের এই সময়ের তুলনায় এ বছর 85 শতাংশ বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন – পুড়ছে আমাজন, প্রার্থনা রোনাল্ডো-জোকোভিচদের 

আমাজনের প্রায় 60 শতাংশ অবস্থিত ব্রাজিলে। এতবার আগুন লাগার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্তও হচ্ছে ব্রাজিলের উত্তরাংশের রাজ্যগুলো। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোরাইমা, একর, রন্ডোনিয়া ও আমাজোনাস—এই চারটি প্রদেশ। গত চার বছরে রোরাইমাতে 141, একরে 138, রন্ডোনিয়ায় 115 ও আমাজোনাসে 81 শতাংশ আগুন লাগার হার বেড়েছে অগ্নিকাণ্ডের কারণে ব্রাজিলের সবচেয়ে বড় প্রদেশ আমাজোনাসে ইতিমধ্যেই জরুরি অবস্থাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই আগুনের বিষাক্ত ধোঁয়া ছেয়ে গিয়েছে সুদূর বনাঞ্চল ছাড়িয়ে অন্যান্য প্রদেশ গুলিতেও।

আরও পড়ুন – চাপে পড়ে আমাজনে জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...