বিধানসভা অধিবেশনে পর্নোগ্রাফি দেখা সেই বিধায়ককেই উপ-মুখ্যমন্ত্রী করলেন ইয়েদুরাপ্পা

Date:

Share post:

মনে আছে, সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে। একজন নির্বাচিত জন প্রতিনিধি হয়ে বিধানসভায় অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখেছিলেন অন্য দুই বিধায়কের সঙ্গে। হ্যাঁ, সেই লক্ষ্মণ সাভাদিকেই তিন উপ মুখ্যমন্ত্রীর একজন করায় বিজেপির অন্দরেই ক্ষোভ দানা বেঁধেছে। বাকি দুই উপ মুখ্যমন্ত্রী হলেন গোবিন্দ কার্জোল এবং অশ্বনাথ নারায়ণ। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সাভাদিকে পরিবহন দফতরের দায়িত্বও দিয়েছেন।

সাভাদির নিয়োগে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক তথা ইয়েডি ঘনিষ্ঠ এমপি রেনুকাচার্য বলেছেন, ‘‌ওনাকে মন্ত্রিসভায় নেওয়ার দরকার এবং এতো তাড়াতাড়ি মন্ত্রী করার কী ছিল যখন উনি নির্বাচনে হেরে গিয়েছেন।’

প্রসঙ্গত, গতবছরের কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মহেশ কুমাট্টালির কাছে হেরে যান সাভাদি। মহেশ অবশ্য এখন সেই বহিষ্কৃত কংগ্রেস বিধায়কদের তালিকাভুক্ত যাঁরা জোট সরকারের পতনের জন্য অভিযুক্ত।

আরও পড়ুন-চুরি করে সামাল দেওয়া যাবেনা, রিজার্ভ ব্যাঙ্কের বিরুদ্ধে তোপ রাহুলের

 

spot_img

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...