দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য, পরে রাজ্যসভায় রাহুল সিনহা আর এবার বিধানসভায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জায়গা দিয়ে আদিতে আস্থা প্রকাশ করল গেরুয়া শিবির। সোমবার, বামেদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশের পরেই তাদের প্রথম তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির। ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। তবে, শুধু নন্দীগ্রামে আস্থা নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhukari)। পাশাপাশি ভবানীপুর থেকেও লড়ূবেন তিনি।
Sponsored

রবিবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর তার চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল বাম-বিজেপি। দিলীপকে পুরনো আসনে ফেরানোর পাশাপাশি ফের আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। শিলিগুড়িতেই প্রার্থী শংকর ঘোষ। শিবপুরে রুদ্রনীল ঘোষ ও বরাহনগরে সজল ঘোষকে প্রার্থী করে কিছুটা চমক দিয়েছে পদ্মশিবির। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় নেই অর্জুন সিং, হিরণ চট্টোপাধ্যায়ের নাম।
আগের নির্বাচনে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তাঁর কেন্দ্রে খড়্গপুর থেকে সরিয়ে আসানসোলে প্রার্থী করা হয়। আর সেখান থেকে হেরে যান দিলীপ। সেই নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকী দীর্ঘদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এলেও মঞ্চে স্থান পাননি দিলীপ। তাঁকে সভায় আমন্ত্রণও জানানো হয়নি। তা নিয়ে বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেন তিনি। তবে, শমীক রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই চাকা ঘুরতে থাকে। দিলীপকে পাদপ্রদীপের আলোয় আনা হয়। এবার দিলীপ ঘোষকে খড়্গপুর সদরের প্রার্থী করল বিজেপি।
নন্দীগ্রামে লোডশেডিং করে ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী- গত নির্বাচনের পর থেকেই এই অভিযোগ বাংলা শাসকদলের। পরে ভবানীপুরে উপনির্বাচনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নন্দীগ্রামে জিতলেও ওই এলাকায় পঞ্চায়েত একের পর এক হাত ছাড়া হয় বিজেপির। পায়ের তলায় মাটি শক্ত নয় বুঝেই হয়ত শুধু নন্দীগ্রামে আর ভরসা রাখতে পারেননি শুভেন্দু। নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেও ভোটে লড়বেন তিনি।
বেশ কয়েকটি আসনে জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। শিলিগুড়িতে শংকর ঘোষ, বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এবারও প্রার্থী চন্দনা বাউড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে শিখা চট্টোপাধ্যায়, ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন সিং, তুফানগঞ্জে মালতী রাভা রায়। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, শিবপুরে রুদ্রনীল ঘোষ ও বরানগরে সজল ঘোষকে প্রার্থী করে কিছুটা চমক পদ্মশিবিরের।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
Just now

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
3h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
3h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
3h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
5h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
6h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
22h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
