Sunday, March 29, 2026

এই কারণে বিমানবন্দরের টার্মিনালের রাস্তায় ভিআইপিদের জন্য পৃথক লেন

Date:

Share post:

মায়ানমার দূতাবাসের গাড়ির চাকায় কাঁটা লাগানো নিয়ে বিতর্কের জেরে এবার কলকাতা বিমানবন্দর টার্মিনালের সামনের রাস্তা দু’টি পৃথক লেনে ভাগ করে দিল পুলিশ। একটি সাধারণ মানুষের গাড়ির জন্য, অন্যটি ভিআইপি বা ভিভিআইপি’দের জন্য। গার্ডরেল দিয়ে মূলত এই ভাগ করা হয়েছে। যদিও আগের মতো গাড়ির দাঁড়ানোর সময়সীমা তিন মিনিটই রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মায়ানমার দূতাবাসের গাড়িতে কাঁটা লাগানো নিয়ে বিতর্ক হয়। তাতে পার্কিং সংস্থার ম্যানেজার-সহ মোট তিনজনকে এনএসসিবিআই এয়ারপোর্ট পুলিশ পাকড়াও করে। যা নিয়ে পার্কিং সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হন।

তাঁদের দাবি, নিয়মমাফিক কাজ করলেও তাঁদের পুলিশ গ্রেফতার করছে। এরপরই বিতর্ক শুরু হয়। পার্কিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে পুলিশের কাছে আর্জি জানানো হয়, টার্মিনালের সামনে যত্রতত্র গাড়ি রাখা এবং ভিআইপি’দের গাড়ি আলাদা করে রাখার ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে। এরপর অবশ্য এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ যত্রতত্র রাখা 32টি গাড়ি ধরে তার চালকদের কেস দেয়।

আরও পড়ুন-“কেস দেবেন না”: নজরে বাস মালিক-পুলিশ বৈঠক

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...