Sunday, June 28, 2026

চুরি করে সামাল দেওয়া যাবেনা, রিজার্ভ ব্যাঙ্কের বিরুদ্ধে তোপ রাহুলের

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্কের বাড়তি সঞ্চয়ে ভাগ বসানোয় এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি  রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকার যা করছে, তা আসলে চুরির সমান বলে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, দেশের অর্থনীতির দফারফা করে ছেড়েছে  মোদি সরকার। বিপর্যয় সামাল দিতে না পেরে এখন রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে হাত বসাচ্ছে।
সোমবার নিজেদের বাড়তি সঞ্চয় থেকে কেন্দ্রকে 1 লক্ষ 76 হাজার কোটির বেশি অর্থসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে।

এরপরই মঙ্গলবার সকালে টুইটারে মোদী সরকারকে একহাত নেন রাহুল। তিনি লেখেন, ‘দেশে অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এখন নিজেরাই পরিস্থিতি সামাল দিতে পারছেন না। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক থেকে চুরি করেও লাভ হবে না।  এটা খানিকটা ডাক্তারখানা থেকে ব্যান্ডেড চুরি করে গুলির ক্ষত চাপা দেওয়ার মতো।’

আরও পড়ুন-ডালু শেখ খুনে গ্রেফতার তৃণমূল নেতা সহ-2

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...