Monday, March 16, 2026

গেরুয়া-শিবিরে শোভন-সখী বৈশাখী সম্ভবত নতুন দায়িত্ব পেতে চলেছেন

Date:

Share post:

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায় দলে নতুন দায়িত্ব পেতে চলেছেন। বিজেপি অন্দরের খবর, বৈশাখীকে বিজেপির শিক্ষা সেলের দায়িত্বে আনার কথা ভাবা হচ্ছে। তৃণমূলে থাকাকালীন বৈশাখী ওয়েবকুটার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে ধরেই নেওয়া যায়, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। সে কারনেই বৈশাখীকে এই দায়িত্ব দিতে আগ্রহী গেরুয়া শিবির। এই পদে বৈশাখীর নাম বিবেচনা করার আরও একটি কারন আছে। এতদিন বিজেপির শিক্ষা সেলের আহ্বায়ক থাকা দীপল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে দলের সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের কাছে। ফলে তাঁকে ওই পদ থেকে সরানো একান্তই জরুরি। আর সেখানেই বৈশাখীকে আনার কথা ভাবছেন পদ্ম-নেতারা। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের বক্তব্য, “দল কাকে কী দায়িত্ব দেবে তা প্রকাশ্যে জানানো সম্ভব নয়। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যখন দলে নেওয়া হয়েছে, তখন তাঁর অভিজ্ঞতাকে বিজেপি নিশ্চয়ই কাজে লাগাবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটিই ।”

আরও পড়ুন-চুরি করে সামাল দেওয়া যাবেনা, রিজার্ভ ব্যাঙ্কের বিরুদ্ধে তোপ রাহুলের

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...