Thursday, June 25, 2026

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

Date:

Share post:

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি। বাংলায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। কিন্তু এখনও অনিশ্চয়তার মুখে বাংলার ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ। সোমবার সিইও অফিসে হওয়া সর্বদলীয় বৈঠকে সরব হন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রতিনিধি শশী পাঁজা (Shashi Panja)। ‘বিচারাধীন’ ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছে সকল রাজনৈতিক দল। এছাড়াও বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সব দলই সহমত পোষণ করেছে।

বিরোধী দল বিজেপির হয়ে বৈঠকে যোগ দেন তাপস রায় এবং সঞ্জয় সিং। বাম শিবিরের হয়ে উপস্থিত ছিলেন কল্লোল মজুমদার ও পলাশ দাস। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন আশুতোষ চট্টোপাধ্যায়। আরও পড়ুন: নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

বৈঠকের পর শশী পাঁজা জানান, কমিশনের পক্ষ থেকে যে ১৯ লক্ষ নামের বিচার বা নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছিল সেই তালিকা এই সপ্তাহের শেষের দিকে প্রকাশনার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। একই বিষয় নিয়ে সরব হয়েছে কংগ্রেসও। কংগ্রেসের তরফে অভিযোগ জানান হয়েছে, এই বিশাল সংখ্যক নাম ‘বিচারাধীন’ থাকার বিষয়টা গুরুতর। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে দাবি জানান হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
সিপিএমের প্রতিনিধি পলাশ দাসও বৈঠকে একই কথা তুলে ধরেন। তবে কংগ্রেস ও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই নিয়ে কথা বলতে গেলেই ধমকের সুরে থামিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...