Thursday, June 25, 2026

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

Date:

Share post:

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে উঠে পড়ে শর্টকাট নিতে সোজা রেল লাইনে নেমে পড়লেন এক মহিলা যাত্রী। উত্তর-দক্ষিণ (ব্লু) লাইনের মাস্টারদা সূর্যসেন (বাঁশদ্রোণী) স্টেশনে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ভুল করে আপ লাইনের প্ল্যাটফর্মে চলে গিয়েছিলেন। তাঁর নিউ গড়িয়া যাওয়ার কথা ছিল, তিনি রেললাইনের ওপর দিয়েই হেঁটে ডাউন প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় দু’দিক থেকেই মেট্রো চলে আসায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে বিদ্যুৎবাহী থার্ড লাইনের সামনেই ভয়ে থমকে দাঁড়ান ওই মহিলা। একটু অসাবধান হলেই ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

বিপদ বুঝে তৎক্ষণাৎ তৎপর হন আরপিএফ জওয়ানেরা। মেট্রোর ৪০০ ভোল্ট বিদ্যুৎবাহী ‘থার্ড লাইন’-এর বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা হয়। প্রায় ৫ থেকে ১০ মিনিট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। মহিলাকে সুস্থ অবস্থায় লাইন থেকে উদ্ধার করা হয়।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...