Thursday, June 25, 2026

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

Date:

Share post:

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর পাশে জায়গা করে নিলেন মেক্সিকান গোলরক্ষক।

৭৭তম মিনিটে মাঠে নামেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। এর মাধ্যমে তিনি মেসি এবং রোনাল্ডোর সঙ্গে ৬টি বিশ্বকাপের খেলার বিরল কীর্তিতে নাম লেখান। অপরাজিত থাকার পাশাপাশি এখনও পর্যন্ত টুর্নামেন্টে কোনও গোলও হজম করেনি মেক্সিকো।

বিশ্বকাপের দলে থাকলেও প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছিল ওচোয়াকে। চলতি বিশ্বকাপে (FIFA World Cup) তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না। সেই কারণেই কি অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি? যদিও অবসরের কারণ অবশ্য জানা যায়নি।

ম্যাচ শেষে গোলপোস্টে চুমু খেয়ে বিদায় জানান ওচোয়া। সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সদস্যরা তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখলেন। সতীর্থরা কাঁধে তুলে নেন মেক্সিকোর অন্যতম অভিজ্ঞ এই ফুটবলারকে। দর্শকদের অভিবাদন গ্রহণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। বিদায় নেওয়ার পর ওচোয়া বলেন, “এই স্টেডিয়ামেই আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। এখানেই শেষ ম্যাচ খেললাম। এর চেয়ে ভালো সমাপ্তি আর হতে পারে না। দারুণ একটা কেরিয়ার শেষ হল। সবাইকে ধন্যবাদ।”

অন্যদিকে, গ্রুপ পর্বের ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারাল মরোক্কো। মরোক্কোর হয়ে গোল করেন আচরাফ হাকিমি, ইসমাইল সাইবারি, সুফিয়ান রাহিমি ও জেসিমে ইয়াসিন। হাইতির হয়ে ইয়াসিন বোনোর আত্মঘাতী গোল এবং আর একটি গোল করেন ইয়াসিন ইসিদোর। এই জয়ের ফলে রানার্স হয়ে রাউন্ড অফ ৩২ এ জায়গা করল মরোক্কো।

কাতারকে ৩-১ গোলে হারাল বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়ার হয়ে গোল করেন কেরিম আলাজবেগোভিচ, সুলতান আলব্রাকে ও এরমিন মাহমিচ। কাতারের হয়ে একমাত্র গোল হাসান আল হেইদোসের। এর ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল কাতার, অন্যদিকে তৃতীয় স্থানে শেষ করল বসনিয়া।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...