Thursday, June 25, 2026

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) শীর্ষ পদে বসতে চলেছেন অভিজ্ঞ আমলা কৃষ্ণা গুপ্তা (Krishna Gupta)। প্রশাসনিক মহলের ধারণা, এই নিয়োগের পর রাজ্যের বকেয়া পুরসভা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যেতে পারে।

আরও পড়ুন:আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

বুধবার (Wednesday) সরকারি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসন জানিয়েছে, কৃষ্ণ গুপ্তার (Krishna Gupta) হাতেই তুলে দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব। বেশ কিছুদিন ধরে এই গুরুত্বপূর্ণ পদটি খালি ছিল। এমন সময়ে নতুন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত সামনে এল, যখন রাজ্যের একাধিক পুর এলাকায় নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পরিষেবা পরিচালিত হচ্ছে। ফলে স্থানীয় স্তরের নির্বাচন কবে হবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তুঙ্গে।

সংবিধানের ২৪৩কে (১) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন সংক্রান্ত আইনের প্রাসঙ্গিক ধারাগুলি মেনেই এই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের (Governor) অনুমোদনের ভিত্তিতে জারি হওয়া বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Chief Secretary Manoj Agarwal) স্বাক্ষর করেছেন। প্রশাসনের একাংশের মতে, নির্বাচন কমিশনের শীর্ষ পদে নতুন নিয়োগ হওয়ায় আগামী দিনে পুরসভা ভোটের রূপরেখা নির্ধারণ ও প্রস্তুতি পর্বে গতি আসার সম্ভাবনা রয়েছে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...