Thursday, May 14, 2026

এবার সরকারি প্রকল্পে দুর্নীতি খুঁজতে নামছে ‘টিম-প্রশান্ত কিশোর’

Date:

Share post:

শুধুই দলীয় স্তরে নয়, এবার সরকারি প্রকল্পের কাজেও দুর্নীতি খুঁজতে নামছে প্রশান্ত কিশোরের সংস্থা। বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শোনা হবে উপভোক্তাদের কথা। রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে এ বিষয়ে জরুরি বার্তাও পাঠিয়ে দেওয়া হয়েছে। গত 3 বছরে সরকারি প্রকল্পগুলিতে সামিল হওয়া উপভোক্তাদের ফোন নম্বর ও ঠিকানা চাওয়া হয়েছে। প্রশান্ত কিশোরের সংস্থার সদস্যরা সেই সব উপভোক্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। প্রকল্পের সুযোগ সুবিধা পেতে কোনও সমস্যা হচ্ছে কি না, তারা ঠিকমতো পাচ্ছেন কি না, পঞ্চায়েতের কাজে সুফল তাঁদের কাছে কতখানি গিয়েছে, এই সব বিষয় সরাসরি উপভোক্তাদের কাছ থেকে জানার চেষ্টা হবে।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...