Wednesday, April 8, 2026

শ্রীকৃষ্ণের বাঁশির মতো আওয়াজ শুনলেই নাকি গরু বেশি দুধ দেয়!

Date:

Share post:

এবার অদ্ভূত দাবি করে বসলেন এক বিজেপি বিধায়ক। অসমের শিলচরের বারাক উপত্যকার বিজেপি বিধায়ক দিলীপ কুমার পালের বক্তব্য, ভগবান কৃষ্ণের মতো বাঁশি বাজালে গরু নাকি বেশি দুধ দেয়!‌

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, ‘‌গানের সঙ্গে নাচের একটা বৈজ্ঞানিক সাদৃশ্য আছে। এমনকি কৃষ্ণের মতো বাঁশির আওয়াজ শুনলে গরু বেশি দুধ দেয়।’‌

নিজের দাবির সমর্থনে বিজেপি বিধায়ক বলেছেন, ‘‌কয়েক বছর আগে গুজরাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গবেষণায় জানিয়েছিল, বাঁশির আওয়াজের সঙ্গে গরুর দুধ বৃদ্ধির তথ্যটি অনেকাংশে সত্যি।’‌ এরপরই বিজেপি বিধায়ক বলেছেন, ‘‌বিদেশের থেকে আমাদের দেশের দুধ অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর। দেশীয় গরুর দুধ থেকে তৈরি চিজ, মাখনও অনেক বেশি সুস্বাদু।’‌

আরও পড়ুন-প্রথমবার সফল হাঁটু প্রতিস্থাপন আসানসোল জেলা হাসপাতালে

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...