Site Logo

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

EBBS Desk·
বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই পরিস্থিতিতে বামেদের হাত ছাড়েনি সিপিআইএমএল (CPIML)। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর মঙ্গলবার ১০ আসনে প্রার্থী (candidate list) ঘোষণা করল তারা।

Sponsored

Sranchi In Article

বিধানসভা নির্বাচনে সিপিআইএমএল-এর প্রার্থী তালিকা এবারের চমক মহিলা প্রার্থী। ১০ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমএল (CPIML)। শরিক দল হিসাবে তাদের প্রার্থী তালিকাতে (candidate list) ৬০ শতাংশ আসন মহিলাদের। অর্থাৎ চারটি আসনে পুরুষ প্রার্থী ও ছয়টি আসনে মহিলা প্রার্থী রাখা হয়েছে।

Sponsored

Merlin In Article

সিপিআইএমএল-এর প্রার্থী তালিকা:
ফাঁসিদেওয়া - সুমন্তী এক্কা
ভরতপুর - জিন্নাতুন বেগম
বহরমপুর - আবুল কাশেম শেখ
কৃষ্ণনগর দক্ষিণ - লাবনী জঙ্গী
নৈহাটি - দেবজ্যোতি মজুমদার
বজবজ - কাজল দত্ত
রাসবিহারী - মানস ঘোষ
ধনেখালি - রুমা আহেরী
বিষ্ণুপুর - তিতাস গুপ্ত
পূর্বস্থলী দক্ষিণ - জিয়াদুল শেখ

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

বিহার নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলেছে সিপিআইএমএল। লোকসভা থেকে বিধানসভা দুই নির্বাচনে জয়ী হয়েছেন একাধিক প্রার্থী। তবে বাংলায় ছবিটা একেবারেই অন্যরকম। বাম জোটের কোনও দলই রাজ্যে একটিও আসন জেতার পর্যায়ে নেই। তার ওপর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর সিপিআইএমের সঙ্গে বিরোধের পথে ফরওয়ার্ড ব্লক। এই পরিস্থিতিতে আদৌ সিপিআইএমএল প্রার্থীরা কোনও প্রভাব ভোটে ফেলতে পারবেন কিনা, তা বোঝা যাবে ৪ মে।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →