Thursday, June 25, 2026

শীঘ্রই চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান-2, টুইট ইসরোর

Date:

Share post:

চন্দ্রযান-2 আরও কাছাকাছি পৌচ্ছে গিয়েছে চাঁদের। ইসরো টুইট করে  জানিয়েছে, ‘‘চাঁদের তৃতীয় কক্ষপথে চন্দ্রযানের প্রবেশ পুরোপুরি সফল। গতি নিয়ন্ত্রণে রেখে সে এখন উপবৃত্তাকার কক্ষপথে লাট্টুর মতো পাক খাচ্ছে। অভিযানের এখনও বাকি ১১ দিন।’’


আরও পড়ুন-আমাজনের পর এবার দাবানল উদ্বেগ বাড়াচ্ছে আফ্রিকার অরণ্যেও

বুধবার সকাল 9 টা 4 মিনিটে চাঁদের তৃতীয় কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-2। ইসরো জানিয়েছে, চাঁদের উপবৃত্তাকার তৃতীয় কক্ষপথের পরিধি 179×1412 কিলোমিটার। সেখানেই এখনো পাক খাচ্ছে চন্দ্রযান-2। চাঁদে পুরোপুরিভাবে পৌচ্ছাতে সময় লাগবে আর মাত্র 11 দিন।

7 সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ‘ম্যানজিয়াস-সি’ এবং ‘সিম্পেলিয়াস-এন’ ক্রেটারের মাঝের সমতলভূমিতে প্রবেশ করবে ল্যান্ডার বিক্রম। 20 অগস্ট সকাল সাড়ে 9 টা নাগাদ লিকুইড চেম্বার ইজেক্ট করে লুনার অরবিটে ঢুকে পড়েছিল চন্দ্রযান-2। তার প্রথম কক্ষপথে পৌচ্ছাতে সময় লেগছিল 1738 সেকেন্ড। 21 অগস্ট চাঁদের প্রথম কক্ষপথ ছাড়িয়ে  দ্বিতীয় কক্ষপথে পদার্পন করে চন্দ্রযান 2। আজ সকালে পৌঁছল তৃতীয় কক্ষপথে। 30 অগস্ট চতুর্থ কক্ষপথে পৌঁছবে চন্দ্রযান-2 সন্ধে 6 টা নাগাদ। শেষ অর্থাৎ পঞ্চম কক্ষপথে পৌঁছবে 1 সেপ্টেম্বর সন্ধে 7 টা নাগাদ, এমনটাই তথ্য পাওয়া গিয়েছে ইসরোর তরফ থেকে।

আরও পড়ুন-শ্রীকৃষ্ণের বাঁশির মতো আওয়াজ শুনলেই নাকি গরু বেশি দুধ দেয়!

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...