Sunday, April 12, 2026

রাজস্ব জমা দিতে আর লাইন নয়, এবার অনলাইনেই রাজস্ব জমা

Date:

Share post:

হুগলী: এবার আর পঞ্চায়েতে গিয়ে রাজস্ব জমা দিতে হবে না, দাঁড়াতেও হবে না লাইনে- হাতে যদি থাকে একটি স্মার্টফোন বা সামনে যদি থাকে কম্পিউটার তাহলে আপনি আপনার রাজস্ব জমা দিতে পারবেন অনলাইনে। পঞ্চায়েত প্রধানের দাবি, গোটা রাজ্যের মধ্যে প্রথম অনলাইন রাজস্ব আদায় ব্যবস্থা চালু হল। ঘটনাটি উত্তরপাড়ার কানাইপুর পঞ্চায়েতের। বৃহস্পতিবার এই পরিষেবার সূচনা হয়। এবার থেকে সাধারণ মানুষ ঘরে বসে বা রাস্তাতেও চলতে চলতে অনলাইনে রাজস্ব জমা দিতে পারবেন।

এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান আচ্ছা লাল যাদব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতির পথের শরিক হতেই আমাদের এই পদক্ষেপ। রাজ্যের মধ্যে এই প্রথম কোন পঞ্চায়েতে অনলাইন রাজস্ব আদায়ের ব্যবস্থা চালু হল।

অন্যদিকে সাধারণ মানুষ জানান, রাজস্ব জমা দিতে আমাদের আর লাইনে দাঁড়াতে হবে না। এতে আমরা খুশি।

আরও পড়ুন-NADA-র সমস্যা মেটাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

 

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...