Monday, June 1, 2026

ঘরে বাবার মৃতদেহ, কর্তব্যে অবিচল চুঁচুড়ার চিকিৎসক

Date:

Share post:

তাঁর কর্তব্যপরায়ণতা মনে করিয়ে দিল অগ্নিশ্বরকে। বরাবরই তিনি ব্যতিক্রমী, তবে শুক্রবার তাঁকে একেবারে ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী থেকে চুঁচুড়ার (Chuchura) মানুষ।

চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের শিবাশীস বন্দ্যোপাধ্যায় (Sibasish Banerjee) একজন ব্যাতিক্রমী চিকিৎসক হিসাবেই পরিচিত। তিনি রাত জেগে রোগী দেখেন।  দূর দূরান্ত থেকে রোগী আসে তার কাছে। শুধু হুগলি (Hooghly) জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে আসেন।

শুক্রবার সকালে তাঁর বাবা তাপস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত হন। সেই সময় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষা করছিলেন তাঁর চেম্বারে। বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন তাঁরা। ফিরে গেলে তাঁদের ভোগান্তি হবে। তাই বাবার দেহ বাড়িতে রেখে আগে তার চেম্বারে আসা রোগীদের চিকিৎসা করেন শিবাশীস (Sibashis Banerjee)।

রোগী দেখা শেষ করে  তারপর বাবার দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যান। চুঁচুড়া (Chuchura) পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, অনেক গরিব মানুষ ডাক্তার বাবুর কাছে আসেন। রাত দুটো তিনটে পর্যন্ত বসে রোগী দেখেন। যে যা সামর্থ দেয়। কোনও চাহিদা নেই। অন্য জেলা থেকেও রোগীরা আসেন। ভালো চিকিৎসা পান বলে। এমন ডাক্তার বাবুর জন্য গর্ববোধ করি আমরাও।

আরও পড়ুন: ৩০ বছরের পথচলার উৎসব: চারদিন রবীন্দ্র সরণিতে ‘দুর্বার’

তবে গর্বের সব গাঁথা অতিক্রম করে গেলেন চিকিৎসক শিবাশীস (Sibashis Banerjee)। চিকিৎসক হওয়ার সময় যে শপথ নিয়ে থাকেন চিকিৎসকরা, তা অনেকেই ভুলে যান। শিবাশীস প্রতিদিন তা পালন করেন, নিজের পরিবারের চরম শোকের দিনেও সেই কর্তব্য থেকে তাঁকে বিচলিত করা গেল না।

Related articles

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...