Monday, April 20, 2026

লর্ডসে লড়াই কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ার, ব্যাট করতে নেমে ব্যর্থ যশস্বী- শুভমন 

Date:

Share post:

টেস্টে ৫ উইকেট নেওয়াটা যেন যশপ্রীত বুমরাহর Jashprit Bumrah) কাছে চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। লর্ডসের মাটিতে ভারত বনাম ইংল্যান্ডের (Ind vs Eng 3rdTest) তৃতীয় টেস্টের প্রথম দিনে ১ উইকেট নিয়ে প্যাভিলিয়নে ফিরলেও, দ্বিতীয় দিনের শুরু থেকেই বুম বুম ম্যাজিক। কিন্তু তাতেও ভারত (Indian Cricket Team) স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল কি? শুভমনদের অতি বড় সমর্থকও জানেন, এই ম্যাচে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া তাদের দাপট দেখাতে পারেনি। রুটের (Joe Root) সেঞ্চুরি প্রত্যাশিত ছিল। ১০৪ রান করে বুমরাহর বলেই আউট হন তিনি। কিন্তু তাতেও ব্রিটিশ স্কোরবোর্ড থেমে থাকেনি। কার্সের (Brydon Carse) ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড ১০ উইকেট হারিয়ে ৩৮৭ রান তোলে। এদিন সিরাজের প্রাপ্তি ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে রাহুল- ঋষভরা।

দুরন্ত বোলিং আর দুর্দান্ত ব্যাটিং ছাড়া লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে হারানো সহজ নয়। কিন্তু দ্বিতীয় দিনের শেষে প্রাপ্তি কী? আকাশদীপরা যেমন বোলিংয়ে উইকেট পেলেন না, তেমনই ব্যাটিংয়ের ব্যর্থ শুভমন গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়ালরা। ফিল্ডিং করার সময় চোট নিয়ে মাঠ ছাড়লেও ব্যাট হাতে দেখা গেল ঋষভ পন্থকে (Rishabh Pant) । কিন্তু বোঝাই যাচ্ছিল চোট পুরোপুরি সারেনি। ধৈর্য ধরে হাফসেঞ্চুরি করার পর দ্বিতীয় দিনের শেষে অপরাজিত কে এল রাহুল (KL Rahul)। টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে ১৪৫। এখনও পিছিয়ে ২৪২ রানে। পরবর্তীতে ব্যাট করার মতো নীতিশ রেড্ডি আর রবীন্দ্র জাডেজা রয়েছেন বটে, কিন্তু তাঁদের দিয়ে বড় রানের পাহাড় গড়া কি সম্ভব হবে? তাই আপাতত রাহুল- ঋষভ জুটির পার্টনারশিপের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে কোচ গম্ভীরকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফিরেই পাঁচ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন বুমরাহ। কিন্তু তাতেও ভারতীয় বোলিংয়ের দুর্বলতা ঢাকা গেল না। ডিউক বল বিতর্ক ও বল সামান্য পুরনো হতেই টিম ইন্ডিয়ার বোলারদের বিচক্ষণতার অভাবে অনায়াসে ২৭১ রানে ৭ উইকেট থেকে ইংল্যান্ডের রান পৌঁছল ৩৮৭-তে। ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ভঙ্গিতেই করেছিলেন যশস্বী জয়সওয়াল (১৩)। কিন্তু টেস্ট খেলার ধৈর্য্য বোধহয় এখনও রাখতে শিখলেন না।তিন নম্বরে নামা করুণ নায়ারের সঙ্গে জুটি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রাহুল। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। বড় ইনিংস খেলার আগেই আউট হয়ে যান নায়ার। গত দুম্যাচে দুরন্ত ফর্মে থাকা অধিনায়ক শুভমনকে (Shubman Gill) রীতিমতো পরিকল্পনা করে আউট করলেন ক্রিস ওকস।

ভারতের ব্যাটিংয়ের হাল ধরে ৫৩ রনে অপরাজিত কেএল রাহুল। শনিবার পন্থের ব্যাটিং ঝাঁঝ দেখার আশায় ভারতীয় সমর্থকরা।

 

Related articles

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...

নির্বাচনী প্রচার থেকে ফের বাংলার মনীষীদের অপমান! যোগীর বিরুদ্ধে সরব তৃণমূল-সপা

বাংলার মনীষীদের অপমান করাই যেন বিজেপির বহিরাগত নেতাদের প্রথা, আর এই প্রথা দিয়েই বাংলা-প্রেম দেখাতে মরিয়া বিজেপি! বারবার...

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি...

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...