Thursday, June 4, 2026

প্রাইমারী টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্র মামলা: ফের কমিটি গঠন হাই কোর্টের

Date:

Share post:

প্রাইমারী টেট পরীক্ষায় ‘ভুল প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগের মামলায় ফের নতুন কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এর আগে এই মামলাতেই একটি কমিটি গঠন করে দিয়েছিল উচ্চ আদালত। তবে, কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় শুক্রবার নতুন কমিটি (committee) গঠন করে দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।

মূলত: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকের টেট (TET) পরীক্ষায় ৪৭টি প্রশ্নে ‘ভুল’ আছে, এই অভিযোগে মামলা হয়। সেই মামলার শুনানিতে গত বছরের অগস্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল। সেই কমিটির দায়িত্ব ছিল, ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাই করে দেখার। তবে, কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির (committee) সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় ওই কমিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই আবার নতুন কমিটি গঠন করে দিল হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, নতুন এই কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও পর্ষদের একজন করে বিশেষজ্ঞ থাকবেন। দু সপ্তাহের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা করবে একক বেঞ্চে। এই কমিটি প্রশ্নপত্রে গণিত ও ইংরেজির ভুল প্রশ্নগুলি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: দেশে প্রচুর কমিশন আছে, সবাই পুলিশের তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না; পর্যবেক্ষণ হাইকোর্টের

প্রসঙ্গত, ভুল প্রশ্ন মামলায় প্রথমে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, ২০১৭ সালের প্রশ্ন বিশ্বভারতীর (Visva-Bharati) বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। আর ২০২২ সালের প্রশ্ন খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিশেষজ্ঞ কমিটি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিষয়টি নিজেরাই খতিয়ে দেখার দাবি জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল কমিশন। তবে পর্ষদের সেই দাবি খারিজ করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। সেই কমিটিতে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের বিশেষজ্ঞরা।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...