Wednesday, June 10, 2026

চিদাম্বরমের গ্রেফতারি ভাল খবর, বললেন ইন্দ্রাণী

Date:

Share post:

আইএনএক্স মিডিয়া মামলায় দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারি ‘ভাল খবর’ বলে মনে করেন আইএনএক্স মিডিয়ার প্রাক্তন কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জি। বৃহস্পতিবার মুম্বইয়ের এক আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারি সম্পর্কে ইন্দ্রাণীর প্রতিক্রিয়া, ভাল খবর। আমি খুশি যে চিদম্বরমের মত একজন লোককে অবশেষে ধরা হয়েছে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগ পাইয়ে দেবার বিনিময়ে ছেলে কার্তির সংস্থার জন্য কিকব্যাক নেওয়া ও বিদেশে টাকা পাচারের মত গুরুতর অভিযোগ উঠেছে চিদম্বরমের বিরুদ্ধে। তিনি এখন সিবিআই হেফাজতে। চিদম্বরমের বিরুদ্ধে এই মামলায় ইন্দ্রাণী মুখার্জিকেই রাজসাক্ষী করেছে সিবিআই। আবার ইন্দ্রাণী নিজে এখন মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে জেল খাটছেন।

আরও পড়ুন-চিদাম্বরম নিয়ে কড়া সওয়াল কপিল সিব্বলের

Related articles

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...