Thursday, April 9, 2026

চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!

Date:

Share post:

লেক টাউনে চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কয়েকশো দুষ্কৃতি তাঁকে আক্রমণ করেছে বলেই অভিযোগ।

লেক টাউনে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে।
চা চক্র শিরোনামে দলের জনসংযোগ কর্মসূচিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকাল 7টা নাগাদ লেক টাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় দিলীপ ঘোষ গেলে তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এলাকার মানুষ। সমর্থকরা। যদিও তাতে কর্ণপাত করেননি দিলীপবাবু। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোই। কোথাও না কোথাও চা খেতে যাই। আজ এখানে এসেছিলাম। তৃণমূল যে আমাকে নিয়ে এত চিন্তিত তা ভেবেই ভাল লাগছে। আমার সামনে চেয়ার, টেবিলে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এর চেয়ে বেশি তৃণমূলের থেকে আশা করিনি।”

বিজেপির অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি হলেও সকাল থেকে ওই এলাকায় তাদের কর্মী, সমর্থকদের বাধা দিচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও হয়। ঘটনায় বিজেপির তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি ঘাসফুল শিবিরের।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...