Thursday, June 25, 2026

অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জির তালিকায় এবার ভাগ্যহীন 19 লক্ষ মানুষ

Date:

Share post:

এর আগে নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে বাদ পড়েছিলেন 41 লক্ষ। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেল তাদের মধ্যে 22 লক্ষের নাম আবার নাগরিকপঞ্জিতে স্থান পেয়েছে। কিন্তু বাদ পড়েছেন 19 লক্ষ।
নাগরিকপঞ্জি প্রকাশ করার দাবি চার দশকের। গত চার বছর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নাগরিকপঞ্জি নিয়ে কাজ হওয়ার পর অবশেষে শনিবারই তা প্রকাশ করা হল।
এই তালিকা প্রকাশ নিয়ে শনিবার সকাল থেকে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে। অনলাইনে যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু যাঁরা অনলাইনে তালিকা দেখতে পারদর্শী নন, তাঁরা নিকটবর্তী নাগরিকপঞ্জির কেন্দ্রে ভিড় করেছিলেন। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকাকে ঘিরে অসমের জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সংবেদনশীল জায়গাগুলিতে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি সিআরপিএফের টহল বাড়ানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অসমে কোনো হিংসার ঘটনার খবর নেই।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...