Tuesday, March 3, 2026

উত্তরপাড়ায় বৃহত্তম জল প্রকল্প পরিদর্শন করল কেএমডিএ-র সিইও

Date:

Share post:

হুগলী: উত্তরপাড়ায় প্রস্তাবিত গঙ্গার ধারে ফ্লিমসিটির জায়গায়, স্বাধীনতার পর বাংলায় বৃহত্তম জল প্রকল্প ও ইকো পার্কের কাজ পরিদর্শন করলেন কেএমডিএ-র সিইও অন্তরা আচার্য।

রথের দিনই মাহেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন উত্তরপাড়া কোতরং এলাকার জল প্রকল্পের পাশাপাশি একটি ইকো পার্ক নির্মাণের। যা হুগলী বাসীদের যথেষ্ঠ আনন্দের কারণ হয়েছিল,ঠিক তার পরের দিনই এই কেএমডি এর শীর্ষ আধিকারিক ও উত্তরপাড়া পুরসভার পুর প্রধানকে সঙ্গে।

আনুমানিক 1600 কোটি টাকার খরচে হুগলীর মোট 7টি পুরসভা ও 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ এই জল প্রকল্পের সুফল পাবে।

এই জন্য ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে কে এমডিএ।

এই প্রকল্পের ফলে গঙ্গা থেকে জল তুলে পরিশোধন করে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া,শ্রীরামপুর, ডানকুনি, চাপদানী, বৈদ্যবাটি পুরসভা ও কানাইপুর, নবগ্রাম, রঘুনাথপুর,পেয়ারাপুর ও রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।

এই গোটা প্রকল্পের বিষয় উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান ” এই উত্তরপাড়া এলাকার ও হুগলী জেলার মানুষের জলের চাহিদার কথা বিবেচনা করে তিনি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানান এরপর 1600কোটি টাকা বরাদ্দ করে রাজ্যে সরকার।

এখন শুধু সময়ের অপেক্ষা মানুষ ফ্লিম সিটির স্বপ্ন ভুলে কত শীঘ্র এই বাংলার সর্ব বৃহৎ জল প্রকল্পের সুফল পায়।

 

spot_img

Related articles

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...

নাম নেই চূড়ান্ত SIR তালিকায়! আতঙ্কে জলপাইগুড়িতে আত্মঘাতী মোমো বিক্রেতা 

উৎসবের সকালে শোকের ছায়া জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।...

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...