Monday, April 13, 2026

শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজ্য বিজেপি শো-কজ করছে শোভন-সখী বৈশাখীকে

Date:

Share post:

দলের ন্যূনতম শৃঙ্খলা মানছেন না বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যখন ইচ্ছা সংবাদমাধ্যমে মন্তব্য করছেন। দলের অন্দরে যে সব কথা বলা উচিত, সে সব কথা প্রকাশ্যে বলছেন। এ কাজ সরাসরিভাবে দলীয় শৃঙ্খলাভঙ্গ। এমন কাণ্ডকারখানা বিজেপি কখনই বরদাস্ত করেনা বলে জানিয়েছেন দলের এক রাজ্য সাধারন সম্পাদক।
এই গুরুতর অপরাধে এবার শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শো-কজ বা সাসপেন্ড করতে চলেছে গেরুয়া শিবির। বৈশাখীর জবাব সন্তোষজনক না হলে, সরাসরি তাঁকে দল থেকে বহিষ্কার করার কথাও ভেবে রেখেছে বঙ্গ-বিজেপি।

আরও পড়ুন-বিজেপিতে নাকি অনুশাসন আছে, তাহলে নবাগতা বৈশাখীর প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের পরও ব্যবস্থা নয় কেন?

এদিকে, রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিতে কাউকে না জানিয়েই দিল্লি উড়ে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেছ বিজেপির কার্যকরী সভাপতি জগতপ্রসাদ নাড্ডার সঙ্গে দেখা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তাঁদের সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েই নাড্ডাকে নালিশ করবেন শোভন। শোভন-বৈশাখী যোগদানের পর থেকে একের পর এক ঘটনায় বিব্রত রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, বৈশাখী বন্দ্যোপাধ্যায় হাস্যকরভাবে নিজেকে ‘বড় নেত্রী’ ভেবে ফেলেছেন। আর সখী ছাড়া এক পা-ও ফেলতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। ফলে দলে জটিলতা তৈরি হয়েছে। বিজেপির দলীয় অনুশাসনের তোয়াক্কা করছেন না বৈশাখী, এমনই অভিযোগ রাজ্য নেতৃত্বের।

বিজেপি মোটামুটিভাবে দলীয় অনুশাসন মেনেই চলে। সেই দলে ক্রমশই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছেন বৈশাখী। দেবশ্রীকে নেওয়া যাবে না, এহেন আবদার দিয়ে শুরু হয়েছিল নাটক। সেই নাটকের দৃশ্য বারবার বদলে যাচ্ছে। শোভন-বৈশাখীর আচরন ও মন্তব্যে চরম বিরক্ত রাজ্য নেতৃত্ব । বৈশাখীকে নিয়ে কার্যত বিদ্রোহ বিজেপির অন্দরেই। ওদের দাবিমতো দু’জনকে একই পদ দিতে নারাজ বিজেপি। একথা প্রকাশ্যে আসার পরই রাজ্য নেতাদের নামে অভিযোগ জানাতে দুই বন্ধুর এই দিল্লিযাত্রা। শোনা যাচ্ছে, চাপ বাড়াতে বিজেপি থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশও করবেন শোভন-বৈশাখী। আর এই ঘটনায় শোভনদের ওপর যারপরনাই চটেছেন দিলীপবাবু। রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, বৈশাখীর এই ‘ব্ল্যাকমেল’ করার নোংরা খেলা এবার পাকাপাকিভাবে শেষ করবে দল।

আরও পড়ুন-রবিপ্রাতে গলফ গ্রীন সেন্ট্রাল পার্কে মিলল অজ্ঞাতপরিচয় রক্তাক্ত যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...