Monday, March 30, 2026

মেয়ের সামনেই মাকে গণধর্ষণ

Date:

Share post:

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগণার বাসন্তীতে। মেয়ের সামনেই মাকে গণধর্ষণ। এরপর মাথায় মুগুরের আঘাতে ধর্ষিতাকে খুন করল যুবকের দল। সুত্রের খবর, শনিবার রাতে ঘরে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন ওই মহিলা। সেইসময়ই ঘরে ঢোকে প্রতিবেশী এক যুবক ও তার সঙ্গীরা। এরপর ফাঁকা ঘরে ওই মহিলাকে গণধর্ষণ করে যুবকের দল। জানাজানি হওয়ার ভয়ে ওই মহিলাকে খুনও করে যুবকের দল। মহিলার মাথায় মুগুর দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে।

আরও পড়ুন-সেদিনের বীর আজ বান্ধবীর আঁচলে !! কুণাল ঘোষের কলম

বাসন্তীর চড়াবিদ্যা পেটুয়াখালি গ্রামের বাসিন্দা ছিলেন নিহত মহিলা। বয়স 38 বছর। স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। আর সেই একা থাকার সুযোগ নিয়েই রাতে ঘরে হামলা চালায় যুবকের দল। অভিযোগ, ঘরে ঢুকে শিশুসন্তানের সামনেই ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা।

ধর্ষণের পর মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে, তারপরই তাঁকে মুগুর দিয়ে পিটিয়ে খুন করা হয়। তারপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

আরও পড়ুন-মেয়েকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট এনরিকের

Related articles

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...