Sunday, June 28, 2026

টেস্টে প্রথম শতরান হনুমার, হাফ সেঞ্চুরি ইশান্তেরও, বুমরার বোলিংয়ে ধুঁকছে উইন্ডিজরা

Date:

Share post:

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং দাপটে প্রাথমিকভাবে ভারত বেকায়দায় পড়লেও মায়াঙ্ক আগরওয়াল ও অধিনায়ক বিরাট কোহলির যুগলবন্দিতে স্বস্তি পায় ভারত। সেই স্বস্তির রেষ দ্বিতীয় দিনে টেনে নিয়ে যান হনুমা বিহারী ও ইশান্ত শর্মা। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে টেস্টে প্রথম শতরান করলেন হনুমা। ইশান্তেরও টেস্টে এটি প্রথম হাফ সেঞ্চুরি। মূলত, হনুমা-ইশান্তের ব্যাটিং দাপটে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত।

হনুমা করেন 111 রান ও ইশান্তের সংগ্রহ 57। যদিও দিনের শুরুতেই প্রথম বলে 27 রান করে প্যাভিলিয়ানে ফিরে যান ঋষভ পন্থ। তবে শেষে এসে বাজিমাত করেন হনুমা। তাঁর ও ইশান্তের জুটিতে স্কোরবোর্ডে 112 রান যোগ হয়। অবশেষে 416 রানে অলআউট হয়ে প্রথম ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছে। কিন্তু তাতেও চাপে হোল্ডার বাহিনী। যশপ্রীত বুমরার বোলিং দাপটে শুরুতেই ধরাষায়ী ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 15 রান করে চার উইকেট হারিয়ে ধুঁকছে উইন্ডিজরা। এখন বিশাল লক্ষ্যমাত্রায় তাঁরা পৌছাতে পারেন কিনা, সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...