Monday, March 23, 2026

বায়ুসেনা প্রধানকে সঙ্গে নিয়ে ফের ককপিটে অভিনন্দন বর্তমান

Date:

Share post:

ফের ককপিটে দেখা গেল বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। সোমবার পাঠানকোট এয়ারবেস থেকে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়াকে সঙ্গে নিয়ে একটি মিগ-21 বিমান নিয়ে ওড়েন অভিনন্দন। সূচি মেনে অবতরণও করেন।

আরও পড়ুন-বিজেপির মত দেখতে, কিন্তু বিজেপি নয়

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে পাক সেনাকে জবাব দিতে এই পাঠানকোট এয়ারবেস থেকেই বিমান নিয়ে উড়েছিলেন অভিনন্দন বর্তমান। পাকিস্তানের একটি এফ-16 বিমান ধ্বংসও করে দিয়েছিলেন। তবে ভুল করে ঢুকে পড়েন পাক আকাশসীমায়।

কয়েক ঘণ্টার দীর্ঘ কূটনৈতিক চাপানউতরের পর মুক্তি পেয়ে দেশে ফিরেছিলেন। শরীরে চোট আঘাত পাওয়ায় সেনা হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল তাঁকে। তাঁর সাহসিকতার পুরস্কার স্বরূপ এবার স্বাধীনতা দিবসে ‘বীরচক্র’ সম্মান পেয়েছেন অভিনন্দন।

আরও পড়ুন-হিংসা নয়, রাজ্যে চাই শান্তি ও উন্নয়ন

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...