Sunday, June 28, 2026

দুর্গাপুজোকে ঘিরে জনসংযোগ বাড়াতে বিজেপি মহিলা মোর্চার একাধিক কর্মসূচি

Date:

Share post:

দুর্গোৎসবকে ঘিরে জনসংযোগ বাড়াতে চাইছে বিজেপি। ফের তা স্পষ্ট হয়ে গেল মহিলা মোর্চার ঘোষণায়। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
রবিবার রাজ্য বিজেপির সদর দফতরে ‘দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী’— শীর্ষক একটি জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন লকেট। কর্মসূচির পোস্টার প্রকাশ করে তিনি জানান, মহালয়ার দিন বিভিন্ন পুজো মণ্ডপ থেকে প্রভাত ফেরি বার করবে মহিলা মোর্চা। ওই এলাকার মহিলাদের নিয়েই ওই প্রভাত ফেরির আয়োজন করা হবে। বিজয়া দশমীতে আবার বিভিন্ন মণ্ডপে মহিলা মোর্চা আয়োজন করবে সিঁদুর খেলার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...