Friday, June 26, 2026

আড়ি পাতা নয়, ফরেন্সিক পরীক্ষাতেই নির্ভরতা বাড়াতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

অপরাধ প্রমাণের ক্ষেত্রে ফোনে আড়ি পাতা বা তথাকথিত ‘থার্ড ডিগ্রি’ প্রয়োগের পুরনো কৌশলের পরিবর্তে ফরেন্সিক পরীক্ষাতেই জোর দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফৌজদারি তদন্তে অকাট্য প্রমাণ পেশের জন্য যাতে ফরেন্সিক পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন তদন্তকারীরা, সে সম্পর্কে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি পুলিস রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্টের অনুষ্ঠানে তিনি এই বিষয়ে তাঁর মত জানান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, অপরাধের অভিযোগ যত আসে তার মধ্যে খুব সামান্যই প্রমাণিত হয়। বহুক্ষেত্রে আদালতগ্রাহ্য প্রমাণ পেশের অভাবে তদন্ত অসম্পূর্ণ থাকে। তাই বিজ্ঞানসম্মত ফরেন্সিক পরীক্ষার সাহায্য বেশি করে নেওয়া উচিত। অমিত শাহ বলেন, ভারতীয় দন্ডবিধি এবং ফৌজদারি দন্ডবিধিতে যুগপোযোগী বদল আনা দরকার। অপরাধ বন্ধ করতে হলে পুরনো পদ্ধতি ছেড়ে বৈজ্ঞানিক পদ্ধতি কার্যকর করতে হবে। যে সব ফৌজদারি অপরাধে দোষীর সাত বছর বা তার বেশি সাজা হতে পারে, সেই সব তদন্তে ফরেন্সিক প্রমাণ বাধ্যতামূলক করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশীটে আনা অভিযোগের প্রমাণ যদি ফরেন্সিক পরীক্ষাতেই পাওয়া যায় তাহলে বিচারক বা আইনজীবীর সামনে শুরুতেই অকাট্য প্রমাণ পেশ করা যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...