Wednesday, March 11, 2026

অবনী ঠাকুরের বাগান বাড়ির সংস্কার শুরু করল কোন্নগর পুরসভা

Date:

Share post:

হুগলি: প্রোমোটারের হাত থেকে কোন্নগরের ঐতিহ্যবাহী অবনী ঠাকুরের বাগান বাড়ি হাতে পেয়ে সংস্কার শুরু করল কোন্নগর পুরসভা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু শিল্প কর্মের সাক্ষী। একই সঙ্গে তাঁর বহু রচনাও এই বাগান বাড়িতে বসে লেখা। বেশ কয়েকবছর আগে কলকাতার এক প্রোমাটার এই বাগান বাড়ি কিনে নেন। সেই খবর ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় ওঠে। বর্তমান পুরবোর্ড ক্ষমতায় আসার পর সেই ঐতিহ্যবাহী বাগান বাড়ি হাতে পেতে উদ্যোগ নেয়।

শ্রীরামপুরের সাংসদ উত্তরপাড়ার বিধায়ক এবং পুরপ্রধানের চেষ্টায় জমিটি ছাড়তে রাজি হয় প্রোমোটার। শুরু হয় শিশু সাহিত্য তথা শিল্পের পীঠস্থানকে নতুন করে সাজানোর পালা। শুধুমাত্র যে সমস্ত অংশ ভেঙে গিয়েছে সেগুলি মেরামত করে পুরোনো রূপে ফিরিয়ে দেওয়া হবে। একই সাথে গঙ্গার দিয়ে সেই সময় জোড়াসাঁকো থেকে অবনী ঠাকুর তথা অন্য সদস্যরা যে ঘাটে এসে উঠতেন সেই ঘাটটিরও সংস্কার করা হচ্ছে। এখানে একটি আর্ট কলেজ করার জন্য ও প্রস্তাব দেওয়া হবে রাজ্য সরকারকে। এখানকার লাইব্রেরিতে যেমন থাকবে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা তেমনই বিভিন্ন সময় এখানে বসবে শিল্প চর্চার আসরও।

আরও পড়ুন-জগদ্দলের অশান্তি অর্জুনের পরিকল্পিত: জানালেন এডিজি আইন-শৃঙ্খলা

 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...