Sunday, June 28, 2026

বিধাননগরের বাসিন্দাদের মুখোমুখি মেয়র কৃষ্ণা চক্রবর্তী

Date:

Share post:

মুখোমুখি বসে বিধাননগরের বাসিন্দাদের অভাব–অভিযোগের কথা শুনলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সমস্যা সমাধানের আশ্বাস এবং পরামর্শও দিলেন। স্থানীয় কাউন্সিলর এবং পুর- আধিকারিকদের বললেন সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিতে হবে।
মেয়র হওয়ার পরই
বিধাননগর পুর এলাকার বাসিন্দাদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘‌আপনার ওয়ার্ডে আপনার মেয়র’। রবিবার কেষ্টপুর কলামন্দিরে মেয়র সরাসরি বিধাননগর পুরসভার 23 ও 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। মেয়রের কাছে নিজেদের অভাব–অভিযোগ জানান বাসিন্দারা। ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ প্রণয় রায়, রহিমা বিবি, দেবরাজ চক্রবর্তী, সুধীর সাহা, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশা নন্দী, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম মণ্ডল এবং কমিশনার পৃথা সরকার–সহ আধিকারিকেরা।
এদিন ওই দুই ওয়ার্ডের বাসিন্দারা মূলত পানীয় জল, রাস্তা, আলো, নিকাশি, মিউটেশন নিয়ে কিছু অভিযোগ জানান। বৃষ্টি হলে জল জমে যাচ্ছে এলাকায়। পরিস্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না। রাজারহাট অংশে ট্রেড লাইসেন্স নিয়ে সমস্যা আছে বলে অভিযোগ করেন তাঁরা। কৃষ্ণা চক্রবর্তী অবিলম্বে সমস্যা সমাধানে আশ্বাস দেন। তিনি তাঁদের জানান, জলের লাইন বসানোর কাজ শুরু হয়েছে। জলাধার তৈরি হয়ে গেলেই সমস্যা মিটে যাবে।
মেয়র বলেছেন, তিনি নিয়মিত বিভিন্ন ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলবেন। স্থানীয় মানুষদের কথা শুনবেন।
এদিকেবিধাননগর পুরসভার নতুন কমিশনার হচ্ছেন দেবাশিস বসু। এই পদে এতদিন ছিলেন পৃথা সরকার। দেবাশিস বসু ক্ষুদ্র এবং ছোট শিল্প দপ্তরে ছিলেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...