Saturday, March 14, 2026

মোদির সেই ‘চায়ের দোকান’ এবার দেশের পর্যটন মানচিত্রে

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছেলেবেলার যে সব গল্প প্রচারিত, তার অন্যতম গুজরাটের ভাবনগর স্টেশনে তাঁর চায়ের দোকান এবং চা বিক্রির গল্প। দেশজুড়ে আর্থিক মন্দা যতই প্রকট হোক, এবার সেই চায়ের দোকানটিকে আন্তর্জাতিকস্তরের পর্যটন স্থলে পরিণত করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, গুজরাটের ভাবনগর স্টেশনে থাকা মোদির সেই ‘চায়ের দোকান’-এর আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে। দেশের পর্যটন মানচিত্রেও ঢুকছে এই চায়ের দোকান। দোকানের পাশে ফলক প্রতিষ্ঠা করে বলা হবে, এই সেই চায়ের দোকান, যেখান থেকে যাত্রা শুরু করে নরেন্দ্র মোদি আজ দেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত ভাবনগর স্টেশনের চায়ের দোকানের পাশাপাশি স্টেশনটিরও সংস্কার করা হচ্ছে।

*ছবিঃ সংগৃহীত*

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...