Wednesday, June 24, 2026

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

Date:

Share post:

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি শুরু করেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের জন্য দুঃসংবাদ। চোটের জন্য ছিটকে গেলেন তারকা বোলার হর্ষিত রানা (Harshit Rana)। চাপের মুখে নাইটদের বোলিং বিভাগ।

রাজনৈতিক বিতর্কে কারণে দল থেকে আগেই বাদ হয়েছে মুস্তাফিজুর রহমান। এবার চোটের কারণে ছিটকে গেলেন রানা। প্রথমে জানা গেছিল টুর্নামেন্টের শুরুতে তিনি হয়তো থাকতে পারবেন না কিন্তু পরের দিকে যোগ দেবেন। তবে এবার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল টিমে থাকছেনই না হর্ষিত। সূত্রের খবর বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগির মতো বোলারদের সুযোগ দেওয়া হতে পারে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশের ক্রিকেটার বাদ পড়ার পর নতুন পেসার হিসেবে মুজারাবানির নাম ঘোষণা হয়েছে। তবে রানা (Harshit Rana) ছিটকে যাওয়ায় নাইটদের (KKR) শক্তিশালী বোলিং যে যথেষ্ট ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য। আকাশ মাধওয়ালকে শাহরুখের দল কেনে কিনা এখন সেটাই দেখার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...