আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচার হবে আশ্বাস দিলেন তিনি। বলেন, "আর জি করের বিচার হবে।" এই কথা শোনার পরেই বিধানসভা কক্ষেই কন্নায় ভেঙে পড়লেন পানিহাটির বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথ। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন পাশের আসনে বসা অন্য বিধায়কেরা।
Sponsored

২০২৪ সালের আগস্টে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন নিহত চিকিৎসকের পরিবার। মঙ্গলবার বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী আর জি কর কাণ্ডের পাশাপাশি রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো একাধিক ঘটনার প্রসঙ্গও তোলেন। তিনি জানান, এই ধরনের ঘটনায় তাঁর সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। আরও পড়ুন: লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর
Sponsored

মুখ্যমন্ত্রী বলেন, " অভয়ার বিচার হবে। তদন্তে গাফিলতির অভিযোগে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। সন্দীপ ঘোষদের সরানো হয়েছে। বাকি বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।" একই সঙ্গে তিনি আরও দাবি করেন, অন্যান্য আলোচিত ঘটনাগুলির ক্ষেত্রেও সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার পরিবর্তনের পর আর জি কর মামলার তদন্তে নতুন করে গতি এসেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। ইতিমধ্যেই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
