লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের কোচিং সেন্টারে (Coaching Centre Fire) বিধ্বংসী আগুন কেড়ে নিল সেই স্বপ্ন। সোমবার সেই আগুনে মৃত্যু হয়েছে কলকাতার মেয়ে অনামিকা সামন্ত (২৭) এবং তাঁর হবু স্বামী নীলেশ কুমারের (Nilesh Kumar) (২৮)।
Sponsored

নীলেশের পরিবার জানিয়েছে, কলকাতার বাসিন্দা অনামিকা গত তিন বছর ধরে লখনউয়ে একটি গেম ডেভেলপমেন্ট ও থ্রিডি আর্ট সংস্থায় কাজ করতেন। সেখানেই তাঁর আলাপ হয় সহকর্মী নীলেশ কুমারের সঙ্গে। দীর্ঘ তিন বছরের পরিচয় থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারই এই সম্পর্ক মেনে নেয়। বিয়ের কথাবার্তা পাকা করতে গত সপ্তাহেই কলকাতা থেকে লখনউয়ে নীলেশের বাড়িতে গিয়েছিলেন অনামিকার বাবা, মা ও ভাই। কথা ছিল, আগামী সপ্তাহে নীলেশের পরিবারও কলকাতায় আসবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আরও পড়ুন: তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট
Sponsored

সোমবার বিকেলে আলিগঞ্জের ওই চারতলা কোচিং সেন্টারে আগুন লাগে। এর চারতলায় ছিল একটি কোচিং সেন্টার এবং তিনতলায় ছিল অনামিকা ও নীলেশের গেম ডেভেলপমেন্ট সংস্থার স্টুডিয়ো। সোমবার প্রথমে তিনতলাতেই আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর খবর প্রথমে জানতেই পারেনি নীলেশের পরিবার। সোমবার সন্ধ্যায় মর্গ থেকে ফোন আসার পর তাঁরা এই দুঃসংবাদ পান।
Sponsored

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুতলটিতে অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এই মাত্রাছাড়া লোডের কারণেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। কোচিং সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে এবং গাফিলতির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
