Tuesday, April 7, 2026

বউবাজার বিপর্যয়: মেয়ের বিয়ের কেনাকাটা এখন ধ্বংসস্তূপ মাত্র

Date:

Share post:

বাড়ি ভেঙে যেন মাথায় পড়ল বাজ শীল পরিবারের। মঙ্গলবার বড়বাজারের 13এ দুর্গা পিতুরি লেন তিনতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ মাত্র।

শীল পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িরই মেয়ে তৃষা শীলের বিয়ে স্থির হয়ে রয়েছে আগামি 22 জানুয়ারি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এমএমের ছাত্রী তৃষা। 8 মাস পর বিয়ে। বিয়ের প্রস্তুতির আনন্দে মাতোয়ারা ছিল পুরো পরিবার। কিন্তু রবিবার বিকেল থেকে সব যেন এক লহমায় নিভে গেল।

তৃষার মা সোনালি শীল বলেন, ‘আগামী 22 জানুয়ারি মেয়ে তৃষার বিয়ে স্থির হয়েছিল। পাত্র উত্তর কলকাতার রামমন্দিরের বাসিন্দা কৌস্তভ। বিয়ের কেনাকাটাও সব হয়ে গিয়েছে। বিয়ের শাড়ি, ধুতি, প্রণামী বাবদ প্রায় সাড়ে 10 লাখ টাকা। কেনাকাটা হয়েছে। যার সবটাই রয়েছে 13এ দুর্গা পিতুরি লেনের বাড়িতে। বাড়ির আলমারি মধ্যে রয়েছে বিয়ের সব গয়না। প্রায় 12 লাখ টাকার গয়না রয়েছে আলমারিতে। কোনওভাবে একটু বাড়িতে ঢুকে সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন তাঁরা।’

আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, আর কী জানালো আদালত?

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...