Sunday, June 28, 2026

টেস্টে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল কোহলি ব্রিগেড

Date:

Share post:

টি- 20, একদিনের পর এবার টেস্ট সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল বিরাট শিবির। গোটা সিরিজে একটাও ম্যাচ না হেরে দাপটের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠেই নাকানি-চোবানি খাওয়ালো টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে 318 রানের বিরাট ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও শুরু থেকে দাপট দেখায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 416 রানের পাহাড় প্রমাণ রান করে ভারত। সৌজন্যে অধিনায়ক কোহলি এবং হনুমা বিহারী। প্রথম টেস্টে মাত্র 7 রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন হনুমা। কিন্তু এই টেস্টে সেই সুযোগ আর মিস করেননি। জীবনের প্রথম সেঞ্চুরি এল বিহারীর ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গ দেন ইশান্ত। তিনিও জীবনের প্রথম হাফ সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত 57 রানে শেষ হয় ইশান্তের ইনিংস।

ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে শুরুতেই ততাসের ঘরের মত ভেঙে পড়ে ক্যারিবিয়ান ইনিংস। বুমরার আগুনে স্পেলের সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানেরা। হ্যাটট্রিক করেন বুমরা। মাত্র 22 রানে 5 উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। মাঝে ইনিংস কিছুটা সামলান হেটমায়ের ও হোল্ডার। কিন্তু তাতে বেশিক্ষণ টিকতে পারেননি তাঁরা। মাত্র 117 রানেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। বুমরা 22 রান দিয়ে 6 টি উইকেট নেন।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে 53 করেন হনুমা। রাহানেও 64 করেন। 4 উইকেটে 168 রানে ডিক্লেয়ার হয় ভারতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের সামনে 468 রানের টার্গেট দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের তুলনায় খানিকটা ভাল ব্যাট করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। কিন্তু লাভ হয়নি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত 210 রানে শেষ হয় ক্যারিবিয়ান ইনিংস। দ্বিতীয় টেস্টে 257 রানের ব্যবধানে জয় পায় ভারত। শামি ও জাদেজা 3টি করে উইকেট নেন।

 

এই জয়ের ফলে টি-20, ওয়ান ডে-র পর এ বার 2- 0 তে টেস্ট সিরিজও পকেটে পুরল ভারত।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...