Saturday, June 27, 2026

হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, আর কী জানালো আদালত?

Date:

Share post:

মেট্রোর কাজের জন্য বউবাজার এলাকায় প্রচুর বাড়ি ভাঙা পড়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই মামলায় এবার হাইকোর্ট আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত কাজ শুরু করতে পারবে না মেট্রো কর্তৃপক্ষ।

এই সময়কালের মধ্যে বিশেষজ্ঞদের রিপোর্ট হাইকোর্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। যে বাড়িগুড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বাড়ির একজন করে সদস্য ধ্বংসস্তুপের ভিতরে গিয়ে নিজেদের মূল্যবান সামগ্রী নিয়ে আসতে পারবেন।

এদিন হাইকোর্টে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়ি ভাঙার ঘটনায় বলা হয়েছে, ‘ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই প্রোজেক্টের মধ্যেই নির্দেশিকা আছে, প্রকল্প রূপায়ন করতে গিয়ে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হলে তাঁদের পুনর্বাসনের দায়িত্ব মেট্রো কর্তৃপক্ষের। বউবাজারের যেসব বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সারিয়ে দেওয়া হবে। যেগুলি সম্পূর্ণ ভেঙে পড়েছে সেগুলি পুরো নতুনভাবে তৈরি করে দেওয়া হবে। যে সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে আর এই সময়ে ওই ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা যেখানে ভাড়া থাকবেন সেই ভাড়ার টাকাও দেবে মেট্রো কর্তৃপক্ষ।’‌

আরও পড়ুন-সাংসদ অভিষেকের হাজিরায় স্থগিতাদেশ জারি কোর্টের

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...