Saturday, June 27, 2026

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

Date:

Share post:

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী’র পর ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে (Mundra port) এল জাগ লাড়কি। বুধবারই এটি নোঙর করেছে। যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে পশ্চিম এশিয়া থেকে তিনটি জাহাজ জ্বালানী নিয়ে ভারতে এসে পৌঁছল। কখন প্রশ্ন উঠছে যে, ববার কি মিটবে চাহিদা? দেশবাসীর গ্যাসের সঙ্কট মোচন হবে?

গত দু-দিনে এলপিজি ভর্তি শিবালিক এবং নন্দা দেবী দুটি জাহাজ হরমুজ প্রণালী (Hormuz Strait) পার করে পৌঁছেছিল ভারতে। দুটি জাহাজ মিলিয়ে মোট ৯২হাজার ৭১২ মেট্রিক টন এলপিজি গ্যাস দেশে পৌঁছেছে। এবার এল তেল বোঝাই জাহাজ। সম্প্রতি ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছিলেন আমেরিকা ও ইজরায়েল বাদে অন্য দেশের জন্য অবরুদ্ধ নয় হরমুজ প্রণালী। এরপরেই পরপর তিনটি জ্বালানী ভর্তি জাহাজ পৌঁছাল ভারতে।

১৪ই মার্চ সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরে ড্রোন হামলা চলে। সেই সময় ওই বন্দরেই তেল ভরা হচ্ছিল ভারতীয় ভেসেল জাগ লাড়কিতে। তবে ওই হামলায় ভারতের ভেসেলে কোনও ক্ষতি হয়নি। অবশেষে সেই তেল ভর্তি ভেসেল পৌঁছে গেল গুজরাতের বন্দরে। আরও পড়ুন: দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

দীনদয়াল পোর্ট অথরিটির চেয়ারম্যান সুশীল কুমার সিং জানান, এই গ্যাস ‘BW Birch’ নামে একটি জাহাজে স্থানান্তর করা হবে। সেখান থেকে তা এন্নোর ও হলদিয়া বন্দরে পাঠানো হবে। ঘণ্টায় ১,০০০ টন হারে এই কাজ চলবে, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে লাগবে দু’দিন।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...