Wednesday, March 18, 2026

প্রাক্তন মেয়র ও বান্ধবীর দেবশ্রী-অ্যালার্জিতে পাত্তাই দিচ্ছেন না দিলীপ

Date:

Share post:

লেবু কচলে তেতো করার মত বিজেপিতে ঢুকেই নানা ইস্যুতে দরাদরি ও নালিশ করে নতুন দলের রাজ্য শাখার সঙ্গে সম্পর্কে ইতিমধ্যেই বৈরিতা এনে ফেলেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন ও তাঁর বান্ধবীর আচরণে রাজ্য বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেতাই এখন তিতিবিরক্ত। এই দলে নবাগত হয়ে প্রকাশ্যে দলবিরোধী কথা বলার পরেও এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া যায়নি। দলের অনুশাসন ও ভাবমূর্তি নিয়ে এতে প্রশ্ন উঠে গেছে। বারবার দিল্লি দেখিয়ে দরাদরি করে যে আর লাভ নেই অবশেষে তা বুঝিয়ে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারুর কোনও শর্ত বা চাপ যে তিনি মানবেন না নিজের মুখেই জানালেন।

রায়দিঘির তৃণমূল বিধায়ক ও একদা বাংলা সিনেমার এক নম্বর নায়িকা দেবশ্রী রায়কে বিজেপিতে নিলে তাঁদের এই দলে থাকায় আপত্তি আছে বলে শর্ত দিয়েছেন শোভন ও বৈশাখী। শোভনের যুক্তি, দেবশ্রী তাঁর পারিবারিক ষড়যন্ত্রে যুক্ত! একধাপ এগিয়ে বৈশাখীর মত, দেবশ্রী আদৌ গুরুত্ব দেওয়ার মত কেউ নন। বরং শোভনবিরোধী চক্রান্তের অংশ। ফলে দেবশ্রী রায়কে নেওয়া যাবে না এবং নিলে তাঁরা এই দলে থাকবেন না।

আরও পড়ুন-কলকাতার হতদরিদ্র পরিবারের দুই ক্ষুদের জিমন্যাস্টিকের ভিডিও ভাইরাল! রাতারাতি সেলিব্রিটি

প্রকাশ্যে শোভন-বৈশাখীর এই কথাবার্তায় বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছিল বিজেপিতে কাকে নেওয়া হবে না নেওয়া হবে তা নিয়ে এরা বলার কে? বিশেষত, যারা বিজেপিতে যোগ দিয়েছেন সবে একমাসও হয়নি! এই বিষয়ে রাজ্য নেতৃত্বের দোদুল্যমানতা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। শেষ পর্যন্ত শোভন-বৈশাখীর দেবশ্রী-শর্ত নিয়ে অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। রীতিমত উষ্মা প্রকাশ করে তিনি বলেন, সবার সামনে বলছি, কোনও শর্ত আমি মানিনি। মানবও না। কারও হিম্মৎ নেই দিলীপ ঘোষের দিকে আঙুল তোলে। দেবশ্রী প্রসঙ্গে তাঁর সাফ কথা, কাকে দলে নেব বা না নেব, সভাপতি হিসাবে তা ঠিক করার অধিকার আমার আছে। আমি কাউকে কোনও শর্ত নিয়ে আশ্বাস দিইনি। কেউ এসব বলে থাকলে মিথ্যাচার করছেন। বিজেপিতে এই মিথ্যাচার চলে না।

ইঙ্গিতটা স্পষ্ট। শোভন, বৈশাখীর দেবশ্রী-অ্যালার্জিকে গুরুত্বই দিচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি। বরং শোভন-বৈশাখীর এক্তিয়ার বহির্ভূত আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, বিজেপিতে দেবশ্রী রায়ের যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-বিধানসভার লবিতে দাঁড়িয়ে বউবাজার নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...