Tuesday, April 7, 2026

NRC নিয়ে এবার আলিপুরদুয়ারে পথে নামছে তৃণমূল! দেওয়া হবে আশ্রয়, আইনি সহায়তা

Date:

Share post:

NRC নিয়ে এবার আলিপুরদুয়ারের পথে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচি অনুযায়ী আগামী 8 সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বারোবিশাতে দিনভর অবস্থান, পথসভা ও মহামিছিল করবে জেলা তৃণমুল কংগ্রেস। এই অবস্থান কর্মসূচিতে 10 হাজার লোককে সামিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচির পর বারোবিশা চৌপথি থেকে সংকোশ সেতু পর্যন্ত মহামিছিল করা হবে। বুধবার বারোবিশাতে তৃণমুলের কুমারগ্রাম কোর কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, NRC-এর তালিকায় অসমে থাকা কুমারগ্রামের কোনও বাসিন্দার কারও আত্মীয়র নাম না উঠলে তাঁদের আইনী সহায়তা দেওয়ার জন্য একটি লিগ্যাল সেলও তৈরি করা হচ্ছে। কেউ অসম থেকে এরাজ্যে এসে আশ্রয় চাইলে তাঁদের থাকার ব্যবস্থাও করবে দল।

আরও পড়ুন-বাংলায় NRC নয়, প্রস্তাব আসছে বিধানসভায়

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...