ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে বুথে কারচুপি রুখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করছে কমিশন। ইতিমধ্যেই কলকাতায় তৈরি করা হয়েছে একটি বিশালাকার কন্ট্রোল রুম, যেখান থেকে রাজ্যের প্রতিটি বুথের মুহূর্তের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে।
Sponsored

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই কন্ট্রোল রুমে বসানো হয়েছে ৯০টি বিশালাকার অত্যাধুনিক টিভি স্ক্রিন। ভোট চলাকালীন এই স্ক্রিনগুলির সামনে সর্বক্ষণ মোতায়েন থাকবেন ২০০ জন মাইক্রো অবজার্ভার। শুধু বুথের অন্দরে কী ঘটছে তা-ই নয়, বুথের বাইরের পরিস্থিতি, এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এবং নাকা চেকিং পয়েন্টগুলোর ওপরেও ওই কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো হবে।
নির্বাচন প্রক্রিয়াকে নিশ্ছিদ্র করতে রাজ্যজুড়ে প্রায় ৩ হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। মূলত স্পর্শকাতর এলাকা এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে এই ক্যামেরাগুলি লাগানো হয়েছে। এ ছাড়াও কমিশনের বিশেষ টহলদারি গাড়ির ওপরেও থাকছে বিশেষ ক্যামেরা, যা এলাকা পরিদর্শনের সময় সরাসরি কন্ট্রোল রুমে ছবি পাঠাতে সক্ষম হবে।
কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এই নতুন ব্যবস্থা প্রসঙ্গে জানিয়েছেন, এবার নজরদারির ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। কন্ট্রোল রুমে আসা লাইভ ফুটেজ বিশ্লেষণের জন্য একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এই সফটওয়্যারের মাধ্যমে ভিড়ের মধ্যে থাকা কোনও নির্দিষ্ট ব্যক্তিকে বা সন্দেহভাজন কাউকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, বুথের আশেপাশে যদি কোথাও চার-পাঁচ জনের বেশি সন্দেহজনক জমায়েত দেখা যায়, তবে সফটওয়্যারের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের কাছে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা বা ‘অ্যালার্ট’ পৌঁছে যাবে। এর ফলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ব্যবস্থা নেওয়া অনেক সহজ হবে। মূলত গণ্ডগোল পাকানোর আগেই তা রুখে দেওয়াই কমিশনের মূল লক্ষ্য। এবারের এই ডিজিটাল নজরদারি ভোট লুঠ বা ছাপ্পা ভোটের মতো ঘটনা রুখতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন - অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

জালিয়াতি রুখতে জন্ম-মৃত্যুর শংসাপত্র ব্যবস্থায় নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের
Just now

১০০ শতাংশ DA সম্ভব নয়! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট শুভেন্দু সরকারের, পিছিয়ে গেল শুনানি
Just now

স্পিকারের ‘কলঙ্কজনক‘ মন্তব্যের বিরোধিতায় ফের উত্তাল বিধানসভায়, কৈফিয়ত চাইলেন শোভনদেব-কুণাল
Just now

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
2h ago
More from রাজ্য
View All →
পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
4h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
10h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
18h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
19h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
20h ago
