উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির সঙ্গে দু'টি টোটোর সংঘর্ষে মৃত্যু হল দু'জনের। আহত হয়েছেন আরও দু'জন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সন্দেশখালির বয়ারমারী এলাকায় বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবির উপর আপত্তিকর লেখা! তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আহতরা টোটোযাত্রী। তাঁরা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বাসিন্দা। তাঁরা শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছিলেন। সুকুমারের গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। 

সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে গাড়িতে সুকুমার ছিলেন না। প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ব্যক্তিগত কাজে ওই গাড়িটি নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। বয়ারমারির কাছে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে। 

গাড়ির চালকের দাবি, দু'টি যাত্রীবোঝাই টোটো নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি টোটোকে পাশ দিতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবির উপর আপত্তিকর লেখা! তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আহতদের প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে ন্যাজাট থানার পুলিশ।