অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর দেয়নি বিজেপি সরকার। মঙ্গলবার কোচবিহার ও জলপাইগুড়ি— দুটি সভা থেকেই এই অবহেলা ও বঞ্চনার অভিযোগ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ থেকে দেড় মাস আগে ১৯ ফেব্রুয়ারি রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে পাঠিয়েছে। রাজবংশী ভাষাকে যাতে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করা হয়। চিঠির কপি আমি নিয়ে এসেছি। এই হল সেই চিঠির কপি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন, সংবাদমাধ্যমের বন্ধুদের বলব, বিজেপি নেতাদের যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাক। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে প্রমাণ হয়ে যাক। এই চিঠির তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬। আজকের তারিখ ৭ এপ্রিল ২০২৬। আজ থেকে এক মাস ১৮ দিন আগে এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে লিখেছিল। বিজেপি কোনও সদুত্তর দেয়নি। কোনও সদর্থক ভূমিকা এখনও পর্যন্ত পালন করেনি। এই হল বিজেপির স্বরূপ।
Sponsored

এদিন কোচবিহারের নাটাবাড়ি ও জলপাইগুড়ি সদরের বেরুবাড়িতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারসভা করেন অভিষেক। দুটি জায়গাতেই উপচে পড়ে ভিড়। জলপাইগুড়িতে অভিষেক বলেন, যত মানুষ সভায় রয়েছেন, তার থেকেও বেশি মানুষ রাস্তায় রয়েছেন। দেখে মনে হচ্ছে ফলাফল বেরিয়ে গিয়েছে। তিনি বলেন, আগামী ২১ জুলাইয়ের আগে প্রচারে এসে এই মাঠেই বিজয় উৎসব পালন করব। যারা রাজবংশীদের বন্ধু বলে দাবি করে সেই বিজেপির দু-নম্বরি আর ভাঁওতাবাজির মুখোশ খুলতে আমি এসেছি। জলপাইগুড়ি সদরের বিজেপি প্রার্থীকে নিয়ে অভিষেক বলেন, আমি সাধারণত কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। কিন্তু এখানকার বিজেপি প্রার্থী সর্বক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। মহিলাদের উত্ত্যক্ত করতেও তার জুড়ি মেলা ভার। এবার আপনারাই সিদ্ধান্ত নিন কাকে ভোট দেবেন।
আরও পড়ুন - আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
3h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
9h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
17h ago
More from রাজ্য
View All →
দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
18h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
19h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
20h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
20h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
21h ago
