Sunday, April 12, 2026

গোয়ায় যৌন হেনস্তার শিকার বাঙালি সাঁতারু, অভিযুক্ত কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

Date:

Share post:

জাতীয়স্তরের এক বাঙালি সাঁতারুকে যৌন হেনস্তার অভিযোগে কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। পরপর দু’টি ট্যুইটে তিনি এবিষয়ে উষ্মা প্রকাশ করেছেন।

রিজিজু জানিয়েছেন, সাইয়ের পক্ষ থেকে অভিযুক্ত কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন। অভিযুক্ত ভবিষ্যতে যাতে কোথাও কোচিং করাতে না পারে তা সুনিশ্চিত করার জন্য সুইমিং ফেডারেশনকে নির্দেশ দিয়েছেন রিজিজু। পাশাপাশি, পুলিশের উদ্দেশ্যে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন।

জানা গিয়েছে, হুগলির রিষড়ার বাসিন্দা 15 বছরের ওই সাঁতারু গত বছরই গোয়া চলে যায়। সেই রাজ্যের হয়েই প্রতিনিধিত্ব করেছে সে। অভিযোগ, গত এক মাস ধরে ওই সাঁতারুর কোচ তাকে নানাভাবে যৌন হেনস্তা করছিল। সম্প্রতি নিজের ঘরে গোপন ক্যামেরা রেখে কোচের কীর্তি রেকর্ড করে ওই কিশোরী। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রথমে ফেসবুকে সরব হয় ওই সাঁতারু। বুধবার রাতে শ্রীরামপুর থানায় লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছে।

আরও পড়ুন-BIG BREAKING: বনগাঁ পুরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল

 

Related articles

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...